অদ্য ২৮/১১/২০২৫ ইং তারিখে স্থানীয় মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও পশ্চিম থানার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ সংসদীয় আসনের ১ নং ওয়ার্ডের ভোটারদের মধ্য থেকে পোলিং এজেন্ট নিয়োগের লক্ষ্যে “পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব কবির আহমদ।
মহানগরী মজলিসে শূরা সদস্য, খিলগাঁও জোনের সহকারী পরিচালক ও খিলগাঁও পশ্চিম থানার সম্মানিত আমীর জনাব এস. এম. মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় কর্মশালাটি পরিচালিত হয়।
প্রশিক্ষণের শুরুতে দারসুল কোরআন পেশ করেন থানা কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী কার্যনির্বাহী সদস্য ও খিলগাঁও জোনের পরিচালক মোঃ ইউসুফ,
থানা কর্মপরিষদ সদস্য শাহ মোঃ ছিদ্দিকুল ইসলাম, মোঃ কামারুজ্জামান, মোঃ জাহাঙ্গীর আলম, এছাড়াও থানা মজলিসে শূরা সদস্য ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় মোট ১৩০ জন পোলিং এজেন্ট প্রশিক্ষণ গ্রহণ করেন।
NEWS Editor