ঢাকা | বঙ্গাব্দ
.

দুর্গাপুরে ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার শপথ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোঃ জাকির হোসেন (বাবলু)  দুর্গাপুর প্রতিনিধঃ

রাজশাহী–৫(পুঠিয়া–দুর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে বিজয়ী করার লক্ষ্যে এবং আগামীকাল শনিবার দুর্গাপুরে বিএনপির জনসমাবেশ সফল করতে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে, শুক্রবার দুপুরে পৌর এলাকার প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি হাট মাঠে এসে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন— জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহমেদ পলাশ, উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক, পৌর ছাত্রদলের সদস্য ফয়সাল আহমেদ শান্ত, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম, দুর্গাপুর ডিগ্রি কলেজের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক জামিউল ইসলাম লিওন প্রমুখ। 

এ ছাড়া দুর্গাপুর পৌরসভার নয়টি ওয়ার্ড ছাত্রদল, উপজেলার সাতটি ইউনিয়ন ছাত্রদল এবং দুর্গাপুরের বিভিন্ন কলেজ কমিটির নেতাকর্মীরা র‍্যালিতে যোগ দেন।

নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে বিজয়ী করাই ছাত্রদলের প্রধান লক্ষ্য। তারা সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানান।

র‍্যালি শেষে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে ছাত্রদলের নেতারা মাঠে থেকে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার ঘোষণা দেন।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স