ঢাকা | বঙ্গাব্দ
.

লাউলাইশ ইসলামিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ঈমাম হোসেন ভূইয়া 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের লাউলাইশ ক্বিরআতুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে উক্ত মাদ্রাসা ময়দানে ৩০ শে ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার  বিকাল ৩ টা থেকে ২১ তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাহিদুর রহমান পাটোয়ারী দুলাল। উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের মিয়াজী।
প্রধান বক্তা হিসাবে বয়ান করেন বরিশালের জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উত্তরা বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি হেদায়াতুল্লাহ খাঁন আজাদী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর মোহাম্মদ শাহ আলম খোকন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শর্শদি দারুলউলুম ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান কাশেমী। চট্টগ্রামের মাওলানা ক্বারি এমদাদুল্লাহ সাহেব। শাজাহানপুর জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা ইমাম হোসেন জিহাদী এবং লাউলাইশ কিরাতুল কুরআন  মাদ্রাসার পরিচালক ও লাউলাইশ জামে মসজিদের খতিব এইচ এম রিদওয়ান সাইফি প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স