ঢাকা | বঙ্গাব্দ
.

নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
 চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, ঈমাম হোসেন শরীফ 

চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নে নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে সমাপনী পরীক্ষায় মেধাস্হান অধিকারী ছাত্র - ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছিল। ১ লা জানুয়ারি বৃহস্পতিবার ২০২৬ ইং সকাল ১০ টায় আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা তামীরুল উম্মাহ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জাকির হোসাইন, সমাজসেবক আরিফুর রহমান, কাতার প্রবাসী আইয়ুব আলী, সফিকুর রহমান ভূঁইয়া, হোসাইন মোল্লা ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম ভূঁইয়া। আরোও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক সহ অত্র ইউনিয়নের সকল স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স