ঢাকা | বঙ্গাব্দ
.

"লামায় নদীর তীর দখল করে তামাক চাষ করার বিরুদ্ধে উপজেলা নির্বাহী প্রশাসনের অভিযান"

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
এস এম আকাশ

বান্দরবানের লামা উপজেলার মেরাখোলা নামক এলাকায় নদীর তীর হতে ৫০ ফুট জায়গা ফাঁকা না রেখে তামাক চাষ করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। ১জানুয়ারি২০২৬ইং তারিখ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে দেখা যায়—নদীর চর ও তীরবর্তী এলাকা দখল করে কৃষকরা তামাকের চারা রোপণ করেছেন, যা পরিবেশ ও নদীর তীর সংরক্ষণ নীতিমালার পরিপন্থী।'

এ সময় উপজেলা নির্বাহী অফিসার কৃষকদের সাথে কথা বলে বিষয়টি অবহিত করেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী নদীর তীর হতে ন্যূনতম ৫০ ফুট জায়গা ফাঁকা রাখার নির্দেশনা প্রদান করেন।'

অভিযান পরিচালনাকালে তামাক চাষীদের অনুরোধে মানবিক বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই দিনের সময় প্রদান হয়।'

নির্ধারিত সময় শেষে নির্দেশনা না মানলে পুনরায় অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। এই অভিযান সমগ্র লামা উপজেলায় ধারাবাহিক ভাবে চলবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।'

এই অভিযানে অংশগ্রহণ করেন, লামা উপজেলা কৃষি কর্মকর্তা (অ.দা.) মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লামা থানা পুলিশের আভিজনিক দল। নদীর তীর ও পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা সহ স্থানীয়রা।'

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স