ঢাকা | বঙ্গাব্দ
.

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
মো: শুভ ইসলাম 
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

 গাইবান্ধায় ১১ জানুয়ারি রবিবার বেলা ১১ টার সময়  জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দেড় ঘন্টাব্যাপী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে  ত্রয়োদশ  জাতীয় নির্বাচনের দিনে গণভোট  উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গণভোট উপলক্ষে সমন্বয় সভায়  সভাপতিত্ব  করেন গাইবান্ধা জেলার জেলা  প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।  'তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট-২০২৬ উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায়   উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন , সেনাবাহিনীর মেজর শাহারিয়ার রহমান রাহাত,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ,   তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম। গাইবান্ধা  জেলার সাত উপজেলার নির্বাহী অফিসারগণ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  উক্ত  সমন্বয়ে সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স