ঢাকা | বঙ্গাব্দ
.

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অনিয়মের অভিযোগ, সেবাবঞ্চিত সাধারণ মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
কবির হোসেন রাকিব 
লহ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয় রোগী ও ভুক্তভোগীদের অভিযোগ, এখানে আসা রোগীরা পাচ্ছেন না ন্যূনতম স্বাস্থ্যসেবা, নেই পর্যাপ্ত যত্ন, বরং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হচ্ছে পুরো হাসপাতালটি।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক সময় হাসপাতালে কোনো ডাক্তার পাওয়া যায় না। এতে করে শিশু, বৃদ্ধ ও গুরুতর রোগীদের অবস্থা মারাত্মক আকার ধারণ করে। জরুরি সেবার প্রয়োজন হলেও রোগীরা বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন বা বেসরকারি ক্লিনিকের শরণাপন্ন হচ্ছেন।
অভিযোগ রয়েছে, হাসপাতালের ভেতরে সিরিঞ্জ, টেপ, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রায়ই মজুদ থাকে না। ফলে রোগীদের সবকিছু বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—সরকার থেকে বরাদ্দ আসলে তা কোথায় যাচ্ছে?
পরিবেশগত দিক থেকেও হাসপাতালের চিত্র অত্যন্ত হতাশাজনক। ওয়ার্ড, বারান্দা ও আশপাশের এলাকা অপরিষ্কার ও নোংরা অবস্থায় পড়ে আছে। রোগী নিয়ে হাসপাতালে গেলে নিজের উদ্যোগেই পরিষ্কার করে নিতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামনাশীষ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদেরকে পাল্টা প্রশ্ন করেন যে আপনা কমপ্লেক্স পরিচালনা করেন, আরো নানারকমের কথা বলেছেন, সে বলে যে উপর থেকে যা আসে তাই এখানে মানুষের জন্য বরাদ্দ করে  এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগীদের প্রশ্ন—যদি তিনি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে কেন তাকে এই পদে রাখা হচ্ছে এবং কেনই বা তিনি সরকারি বেতন পাচ্ছেন?
স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা এই স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়মের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনগণের আস্থার জায়গায় পরিণত করার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স