মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নুরুন্নবী স্যারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কুলিয়ারচর থানাধীন ছয়সূতী ইউনিয়নের লোকমানখারকান্দি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। তল্লাশিতে প্রাইভেটকারটির ভেতর থেকে মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা অবৈধভাবে বহন ও পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে পুলিশ জানায়।
এ সময় ঘটনাস্থল থেকে ৭০ কেজি গাঁজা বহনকারী উক্ত প্রাইভেটকারসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত যানবাহন থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে কুলিয়ারচর থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
NEWS Editor