আবদুল্লাহ আল নোমান
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
বর্ডারগার্ড বাংলাদেশর দিক নির্দেশনায় রাঙ্গামাটি জেলায়
বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক, লেপ্টেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে দূর্গম পাহাড়ে বসবাসরত পাহাড়ি নিগোষ্ঠীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন
২৩ জানুয়ারি শুক্রবার
মেডিকেল অফিসার, ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম এএমসি নেতৃত্বে মোগলী পাড়ার দূর্গম পাহাড়ে গিয়ে বৃদ্ধ পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় ১০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
এসময় অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর বলেন সীমান্ত রক্ষার পাশাপাশি, দূর্গম পাহাড়ে বসবাসরত পাহাড়ি নিগোষ্ঠীদের ভালোও সুস্থ থাকার জন্য বিজিবির এই মানবিক কাজ করছে, এবং ভবিষ্যতেও এইরকম মানবিক কাজ অব্যাহত থাকবে
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
NEWS Editor