ঢাকা | বঙ্গাব্দ
.

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
রাঙ্গামাটি জেলা  প্রতিনিধিঃ

 শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের টিভি সেন্টার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে,
নিহত নারীর নাম মনিরা বেগম (৬০), শহরের প্রবেশমুখ মানিকছড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন,তাঁর বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে চালবোঝাই একটি ট্রাক (নম্বর: চট্টমেট্টো-ট-১১-০৬৯৩) রাঙামাটি শহরে প্রবেশকালে টিভি সেন্টার এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় ট্রাকটির পেছনে থাকা একটি যাত্রীবাহী অটোরিকশা (নম্বর: রাঙামাটি-থ-১১-০৮৮১) ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকের ওপর থেকে চালের বস্তা অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার ভেতরে থাকা নারী যাত্রী মনিরা বেগম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর উভয় গাড়ির চালক পালিয়ে যান বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

পরে স্থানীয়রা নিহত নারীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স