লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে লক্ষ্মীপুরে-১ রামগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শাহাদাত হোসেন সেলিমের উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত দশটায় রামগঞ্জ শহরস্থ ক্যাপসিকাম হোটেল এন্ড রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ আবু তাহের এর সভাপতিতে এবং সাবেক সভাপতি মাহমুদ ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন ডেল্টা টাইমস ও পল্লী টিভির সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী, দিনকাল প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, দৈনিক ঢাকা প্রতিনিধি তপন মজুমদার, আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মোঃ রহমত উল্যা,আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা মনি, ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস এম বাবুল বাবর সহ প্রমুখ। আলোচনা সভায় শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রামগঞ্জের উন্নয়ন সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন আসন্ন সংসদ নির্বাচনে তিনি যদি নির্বাচিত হন তাহলে রামগঞ্জের অবকাঠামো উন্নয়নে তিনি জোরালো ভুমিকা রাখবেন।
NEWS Editor