ঢাকা | বঙ্গাব্দ
.

পর্যটন শিল্পে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার: প্রধান আলোচক অতিঃ ডিআইজি আপেল মাহমুদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
এস এম আকাশ : বিশেষ প্রতিনিধি 

পর্যটন শিল্পে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মিজান উল্লাহ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, মহাসচিব শামসুল আলম রানা, বিভাগীয় সদস্য মো. আবু সিদ্দিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় কক্সবাজার পেনোয়া নিউজ ইংরেজি উপস্থাপক মোঃ আবদুল্লাহ (ম্যাক্স)।'

এ সময় সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত কক্সবাজার জেলা কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক, সোনাইছড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রকাশক জাহেদ আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ হাসেম ও নব নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক, মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।'

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স