ঢাকা | বঙ্গাব্দ
.

নদীতে ডুবে নিখোঁজের ৪ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
‎ কবির হোসেন রাকিব স্টাফ রিপোর্টার 


‎লক্ষ্মীপুরের কমলনগরের  বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে নদীর স্রোতে ডুবে যাওয়ার চার দিন পর  নিখোঁজ  কিশোর মাসুম(১৭)'র মরদেহ উদ্ধার করা হয়েছে। 
আজ শনিবার বিকেলে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুম উপজেলার চর ফলকন ইউনিয়নের ১ নং ওয়ার্ড 
এলাকার নুর উদ্দিনের ছেলে।
‎এর আগে গত বুধবার সকালে মেঘনা নদীর  চর কাঁকড়ায় বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে।
‎জানা যায়, গত বুধবার মাসুম তার  পুরনো বন্ধু ১৪জন মিলে পিকনিকের উদ্দেশ্যে মেঘনার বুকে  জেগে ওঠা নতুন চরকাঁকড়ায় যায়। বেলা ১টার দিকে তাদের ১১জন বন্ধু রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। ওই সময় মাসুমসহ ৩জন নদীতে রেখে আসা তাদের নৌকা দেখতে যায়। পরে মাসুম তার দুই বন্ধু  নৌকায় উঠতে গেলে একটি বড় ঢেউ আসলে  তারা ৩জন ঢেউয়ের সাথে ভেসে যায়। এক পর্যায়ে ২জন তীরে ফিরে আসলেও মাসুম নিখোঁজ হয়ে যায়।  পরে পুরো সময় খোঁজাখুজি করে তাকে না পেয়ে সন্ধ্যায় চলে আসছে তারা।
‎নিখোঁজ মাসুমের পারিবারের পক্ষ থেকে জানা যায়, মাসুম তার বন্ধুদের সাথে পিকনিকে গেলে সেখান নদী স্রোতের সাথে ভেসে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও  সন্ধান পাওয়া যায়নি। 
‎কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, নিখোঁজের পর মাসুমের মরদেহ উদ্ধারের জন্য নৌপুলিশকে অবগত করা হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিবেন।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স