ঢাকা | বঙ্গাব্দ
.

চৌদ্দগ্রামে ডিস্ট্রিবিউটর ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
 ইমাম হোসেন শরীফ 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজারের কাচ্চি প্যালেস রেস্টুরেন্টে ৫০ টি ডিস্ট্রিবিউটরের পরিচালক ও ব্যাবসায়ীদের উপস্থিতিতে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেসার্স এন আর এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মোঃ বদিউল আলম নোমান খাঁ। 

তিনি বলেন, ব্যাবসা প্রতিষ্ঠান একটি শিল্প এবং জাতির মেরুদণ্ড। এই ব্যাবসায়ের উদ্যোক্তা আপনারা। আপনারা নিজেদের অধিকার আদায়ে সুসংগঠিত থাকুন। তিনি আরও বলেন, চৌদ্দগ্রাম ডিস্ট্রিবিউটর ঐক্য পরিষদের সকল সদস্য নিজেরা নিজেদের সকলের কল্যাণে এগিয়ে আসার জন্য ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স আমিন টেডার্স এর স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম।

বাতিসার রহমানিয়া স্টোরের স্বত্বাধিকারী মোঃ জয়নাল আবদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, মেসার্স মালেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আলমগীর হোসেন, মেসার্স মামা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাজী মোঃ জুবায়ের হোসেন, এস আই ট্রেডার্স এর পরিচালক মোঃ আব্দুল মন্নান ব্যাপারী, আর এফ এল কোম্পানির ডিলার মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া, মিয়াজি এন্টারপ্রাইজের মোঃ আব্দুল হালিম মিয়াজী, বিসমিল্লাহ ট্রেডার্সের জহিরুল ইসলাম রিঙ্কু, মা বাবার দোয়া ট্রেডার্সের মোঃ মোয়াজ্জেম হোসেন, মাইনুদ্দিন ট্রেডার্সের মোহাম্মদ মাইনুদ্দিন,  নুরজাহান এন্টারপ্রাইজ এর মোঃ হাবিবুর রহমান, জিসান এন্টারপ্রাইজের মোহাম্মদ কাউসার, কে এস ট্রেডার্স এর আব্দুল কাদের, পরিচয় ট্রেডার্স এর কামরুল হাসান রুমেল, মেসার্স রোকেয়া এন্টারপ্রাইজের মোঃ শাকিল মোল্লা প্রমুখ।                      আরও উপস্থিত ছিলেন, ডিস্ট্রিবিউটার ঐক্য পরিষদের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ।  

 আলোচনা শেষে দেশ, জাতি ও শিক্ষাব্যবস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স