ঢাকা | বঙ্গাব্দ
.

বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোঃ সোহেল রানা  ( বরগুনা ) 

পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই মাহফিলে জেলা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরাত-ই-খুদা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত ইবনে সাদেক, জেলা নায়েবে আমির মো. আফজালুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আব্দুশ শাকুর

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহের সঞ্চালনায় ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদেরের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত করেন।

মাহফিলে বরগুনার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বরগুনা -১ এর সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স