ঢাকা | বঙ্গাব্দ
.

"লামায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান"

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
এস এম আকাশ : বিশেষ প্রতিনিধি 

গত ৪ মাস আগে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় পানি টাংকির বাসিন্দা আব্দুর রহিম দুলাল ওয়ালটন প্লাজা গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। তখন ওয়ালটন কর্তৃপক্ষ চিকিৎসার জন্য ১ লাখ টাকা সহায়তা দেয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। পরে মৃত্যু হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় আরো ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করেন। বিষয়টি সমাধান হয়।'

কিন্তু এই বিষয়টি ওয়ালটন বাংলাদেশ এর কর্তৃপক্ষ অবহিত হয়ে ওই পরিবারের কথা চিন্তা করে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬ইং) বেলা ১১টায় লামা ওয়ালটন প্লাজার মাধ্যমে নগদে আরো ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।'

সহায়তার টাকা নিহত আব্দুর রহিম দুলাল এর স্ত্রী রহিমা বেগম হাতে তুলে দেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, ওয়ালটন লোহাগাড়া প্লাজার ম্যানাজার আফলাত হোসেন, লামা প্লাজার ম্যানাজার নুর মোহাম্মদ। ওয়ালটন বাংলাদেশের মানবিক এই কাজের জন্য ধন্যবাদ জানাই।'

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স