ঢাকা | বঙ্গাব্দ
.

"​লামায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ"

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

​ 
এস এম আকাশ : বিশেষ প্রতিনিধি 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার (নগদ অর্থ ও পণ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে। ​বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্যের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।'

ঈদের আনন্দ সবার মাঝে ভাগা ভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ​উক্ত ঈদ উপহার ​বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের হাতে উপহার তুলে দেন, রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান​ মোঃ শাহ আলম। মোঃ ওসমান। সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।'

উক্ত ​উপহার বিতরণকালে বক্তারা বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেজন্যই এই উপহার প্রদান করা হয়েছে। উপহার পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।'

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স