ঢাকা | বঙ্গাব্দ
.

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ আসামী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
বাঘাইছড়ি রাঙ্গামাটি
প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বাঘাইছড়িতে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)

শনিবার (২৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

 আটককৃত ব্যক্তি মোঃ নুর কবির (৩২), পিতা-মৃত জামাল হোসেন, গ্রাম পশ্চিম মুসলিম ব্লক, থানা বাঘাইছড়ি, জেলা রাঙ্গামাটি।

বিজিবি সূত্র জানা যায় (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে।
 এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার লুঙ্গির গিটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স