ঢাকা | বঙ্গাব্দ
.

খুলনা জেলা জামায়াতের লিফলেট বিতরণ।

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
শাব্বির আহমদ খুলনা 

খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন। 
তিনি বলেন, 
৫ই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। তবে সংবিধানের কাঠামোগত সংস্কার ছাড়া ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের লক্ষ্যে ‘'জুলাই সনদ’' বাস্তবায়ন জরুরি। কিন্তু সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, খান জাহান আলী থানা আমীর ডাঃ হাসান মাহমুদ টিটোসহ দলীয় নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স