ঢাকা | বঙ্গাব্দ
.

মাধবপুরে প্রহরীকে সিনেমার স্টাইলে জিম্মি করে ৩ ট্রান্সফরমার চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে সংঘবদ্ধ চোরচক্রের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে ছয়জন নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে বাগানের তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে চোরচক্রটি প্রথমে প্রহরীদের ওপর অতর্কিত হামলা চালায়। এরপর তাদের হাত-পা বেঁধে ফেলে এবং নির্ভয়ে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত ট্রান্সফরমারগুলো খুলে নেয়। চুরি হওয়া ট্রান্সফরমারের মূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ভোরে প্রহরীরা নিজেদের মুক্ত করে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ মাধবপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।
নোয়াপাড়া চা বাগানের এক কর্মকর্তা জানান, চোরচক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এতে বাগানের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা চা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
স্থানীয় শ্রমিকদের দাবি, সাম্প্রতিক সময়ে বাগান এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স