ঢাকা | বঙ্গাব্দ
.

কুষ্টিয়ায় বিসিকের উদ্যোগে বৈশাখী মেলা, উদ্যোক্তাদের পণ্যে জমজমাট আয়োজন।

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
আবদুল্লাহ আল বিন জুবায়ের 
কুষ্টিয়া জেলা প্রতিনিধি:


 বাংলা নববর্ষ উপলক্ষে কুষ্টিয়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা।

মঙ্গলবার সকালে শহরের কালেক্টরেট চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

মেলায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের আকর্ষণীয় স্টল স্থান পেয়েছে। হাতে তৈরি পোশাক, বুটিকস, হস্তশিল্পসহ নানা ধরনের দেশীয় পণ্যে মুখর হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। দর্শনার্থীদের উপস্থিতিতে মেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বিসিক কুষ্টিয়ার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আশানুজ্জামান মুকুল জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণের সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “এখানে উদ্যোক্তাদের তৈরি নানা পণ্যের স্টল রয়েছে, যা স্থানীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তা ‘আবরার ফ্যাশন’-এর সুবর্ণা আক্তার বলেন, “আমরা বুটিকসের হাতে তৈরি পোশাক তৈরি করি। পাশাপাশি শিশুদের জন্যও বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। মেলায় এসে ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি।”

আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়াবে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স