ঢাকা | বঙ্গাব্দ
.

খানসামায় কিশোরী নিখোঁজ, থানায় জিডি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 18, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের ৭ নং নলবাড়ী ওয়ার্ডের গফুর শাহা পাড়ার মিতু আক্তার (১৫) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার বাবা মহিদুল ইসলাম খানসামা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ জানায়, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সন্ধান পেলে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে: ০১৭২২৮৫০৭৭২

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স