ছাব্বির সরদার (কাশিয়ানী উপজেলা)
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা পুলিশ কনস্টেবল সম্রাট বিশ্বাস গত (১৮ এপ্রিল ) শনিবার সকাল ৪:৪৫ এর সময় খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার কার্যলয় ও পুলিশ লাইন্স , সোনাডাঙ্গা আবাসিক -২, খুলনায় কর্মরত কনস্টেবল/৫০৩ সম্রাট বিশ্বাস যার (বিপি ৯৯১৮২১৪৯২৯) তার নিজ কর্মস্থলে নিজের নামে ইস্যুকৃত রাইফেল দিয়ে আত্মহত্যা করেন। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চর পদ্মবিলা, গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। নিহত সম্রাট বিশ্বাস খুলনা জেলা অস্ত্রগারে ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় নিজ নামে ইস্যুকৃত চায়না রাইফেল দ্বারা আত্মহত্যা করেন। সে প্রায় দুই মাস পূর্বে অন্য একজন মহিলা পুলিশ সদস্যের সাথে বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, যিনি সাতক্ষীরা কর্মরত রয়েছেন এবং আগামী মাসের প্রথম সপ্তাহে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল। নিহতের পিতা একজন কৃষক। সুবর্ণা ও সঙ্গীতা নামে দুইজন বোন রয়েছে। যাদের ইতিমধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে; তার আর কোন ভাই নাই। নিহতের পিতা শৈলেন বিশ্বাস জানান আমার ছেলে খুবই শান্ত সৃষ্ট স্বভাবের। তার কোন শত্রু আছে বলে মনে হয় না। তবে তার স্ত্রী পূজার সাথে মনোমালিন্য থাকতে পারে। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন প্রাথমিকভাবে বিষয়টি পারিবারিক /ব্যক্তিগত কারণে সংঘটিত হয়ে থাকতে পারে বলা হচ্ছে । যা তদন্ত সাপেক্ষে জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
NEWS Editor