ঢাকা | বঙ্গাব্দ
.

জামালগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
 সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি শাহানুর মিয়া (২০), পিতা-আব্দুল কাইয়ুম। তিনি জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তেলিয়া নতুনপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন জামালগঞ্জ থানার এসআই এম.এ. ফারুক ও এএসআই গোলাম কিবরিয়া।

অভিযান চলাকালে গ্রেফতারকৃত আসামির দেহ তল্লাশি করে মোট ২৯ (উনত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত শাহানুর মিয়ার বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স