ঢাকা | বঙ্গাব্দ
.

কুয়াকাটায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মোঃ রিয়াজুল ইসলাম 

পটুয়াখালী জেলার সাগরকন্যা খ্যাত পর্যটন নগরী কুয়াকাটায় আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রাস উৎসব। তিন দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

উৎসবকে ঘিরে ইতোমধ্যেই কুয়াকাটা জুড়ে শুরু হয়েছে প্রস্তুতির ব্যস্ততা। প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তদের মিলনমেলা ও পুণ্যস্নানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন কুয়াকাটা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি কাজল বরন দাস।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর আগমনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও, স্থানীয় প্রশাসন, পর্যটন ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক সংগঠনগুলো একসঙ্গে কাজ করছে যাতে নির্বিঘ্নে এই ঐতিহ্যবাহী উৎসব সম্পন্ন হয়।

প্রতিবছরের মতো এবারও রাস উৎসব কুয়াকাটাকে ভক্তি, আনন্দ ও মিলনমেলায় পরিণত করবে বলে আশা করছেন আয়োজকরা।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স