প্রিন্ট এর তারিখঃ May 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক বাবর: কারামুক্তির এক বছর উপলক্ষে মদনে বিএনপির শুকরানা

মোঃ রাসেল আহমেদ | মদন (নেত্রকোণা)
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির এক বছর পূর্তি উপলক্ষে নেত্রকোণার মদনে শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মদন উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা বিএনপির সভাপতি জনাব নুরুল আলম তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম আকন্দ এবং পৌর বিএনপির সভাপতি জনাব কামরুজ্জামান চন্দন।
বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এক সাহসী প্রতীক। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে দীর্ঘ ১৭ বছর কারাবন্দি থাকতে হয়েছে, যা গণতন্ত্রের জন্য এক বেদনাদায়ক অধ্যায়।
তারা আরও বলেন, কারাগারের অমানবিক পরিবেশেও বাবর কখনো আপস করেননি। তার ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের রাজনীতিকর্মীদের পথ দেখাবে।
শেষে বাবরের মুক্ত জীবনের সাফল্য ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬