প্রিন্ট এর তারিখঃ May 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য জানিয়েছিলেন তিনি পদত্যাগ করতে চান।
অধ্যাপক নিয়াজ আহমদ খান জানান, ২০২৪ সালের আগস্টের শেষদিকে এক ক্রান্তিকালীন পরিস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। সে সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত ছিল, ফলাফল প্রকাশ ঝুলে ছিল এবং প্রশাসনিক কাঠামো বিপর্যস্ত অবস্থায় ছিল। বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল ধারায় ফিরিয়ে আনা ছিল তার প্রধান লক্ষ্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬