প্রিন্ট এর তারিখঃ May 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেলো সুজানা খানম

মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মোঃ মাহফুজ আলম
অষ্টম শ্রেণির ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আজ।
উপজেলা শিক্ষা বিভাগ থেকে জানা যায় মতলব উত্তরে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২০ জন ও সাধারণ গ্রেডে ৪৩ জন।
সুজানা খানম জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজ থেকে উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে ৮ম স্থান অধিকার করে।
সুজানা খানম তার মেধার পরিচয় বিভিন্ন ক্ষেত্রেই দিয়েছে জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজের হয়ে।সুজানা খানম এবার রচনা প্রতিযোগিতায় ও প্রথম স্থান অধিকার করে।সে জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ফাস্টগার্ল।
সুজানা খানমের বাবা সুমন খান প্রবাসী আর মা নাদির আক্তার একজন পরিবার কল্যাণ সহকারী।
সুজানা খানমের পরিবার দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬