প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
গোপালগঞ্জে ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা

কোটালিপাড়া প্রতিনিধিঃহোসেন আলী
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নে ভেজাল গুড় তৈরীর অপরাধে চয়ন সরকার নামে এক ব্যক্তির ৫০হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক।
আজ শনিবার উপজেলার কলাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক এ আদেশ প্রদান করেন।
এ ছাড়াও ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলে দেওয়া হয়।
চয়ন সরকার কলাবাড়ী গ্রামের রমেশ সরকারের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন,ভেজাল গুড় তৈরীর খবর পেয়ে আমরা কলাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে চয়ন সরকার নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলা দেওয়া হয়।আমাদের এ ধরনের ভেজাল বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬