ঢাকা | বঙ্গাব্দ
.

গাইবান্ধায় মুন বিদ্যানিকেতন মডেল স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ ও নতুন বই সহ পুরুষ্কার বিতারন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোঃ রেজাদুল ইসলাম রেজা 
স্টাফ রিপোর্টার গাইবান্ধা 

গাইবান্ধায় মূন বিদ্যানিকেতন মডেল স্কুলে শ্রেণি শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে অভিভাবক সমাবেশ, পরীক্ষার ফলাফল প্রকাশ, নতুন বছরের বই বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে “নতুন বছর, নতুন দিন, নতুন বই—রঙিন হোক শিক্ষার পথে” প্রতিপাদ্যে শিক্ষার্থীদের মাঝে বই ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মূন বিদ্যানিকেতন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোছাম্মৎ আফরোজা বেগম, প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন  সহকারী শিক্ষক মোসাম্মৎ শাহাজাদী বেগম, মোছাম্মৎ সালমা আক্তার, সহকারি শিক্ষক মানিক মিয়া, আশিক খান ও মোহাম্মদ শাহাজাহান ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের মধ্যে মোট ২৫০ জনকে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি নতুন বছরের পাঠ্যবই ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত শিক্ষকরা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স