ঢাকা | বঙ্গাব্দ
.

ভোলায় ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজনে দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা প্রতিনিধি ।।

দেশের ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শওকত হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন চ্যানেল A1 ও দৈনিক সংগ্রামের ভোলা জেলা প্রতিনিধি মোঃ  আব্দুর রহমান হেলাল। তিনি দৈনিক সংগ্রামের ৫১ বছরের গৌরবময় ইতিহাস তুলে ধরে বলেন, “সত্য, ন্যায় ও আদর্শিক সাংবাদিকতার প্রশ্নে দৈনিক সংগ্রাম কখনো আপস করেনি।”

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। তিনি বলেন,
“দৈনিক সংগ্রাম দেশের গণতান্ত্রিক আন্দোলন, ইসলামী মূল্যবোধ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরেছে। নানা বাধা ও চ্যালেঞ্জ সত্ত্বেও পত্রিকাটি তার নীতিগত অবস্থান অটুট রেখেছে।”

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি ড. মোহাম্মদ জাকির হোসেন বলেন,
“গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে দায়িত্বশীল সাংবাদিকতা আজ সময়ের দাবি। দৈনিক সংগ্রাম সেই দায়িত্ব দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, এলডিসির জেলা সভাপতি বশির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য দেন দৈনিক কালবেলার ভোলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ ইউনুস শরীফ, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, দৈনিক ভোলা নিউজ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, এসএ টেলিভিশন প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এস এম জাকির, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার শরীফ হোসেন, বিজয় টেলিভিশনের প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে ইন্সপেক্টর মোনায়েম উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক সংগ্রামের দীর্ঘ পথচলা, পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে দৈনিক সংগ্রামের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, দৈনিক সংগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, ন্যায়বিচার, ইসলামী মূল্যবোধ ও জনস্বার্থের পক্ষে সাহসী ভূমিকা রেখে পাঠকসমাজে বিশেষ অবস্থান তৈরি করেছে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স