ঢাকা | বঙ্গাব্দ
.

ছাতকে সাংবাদিক সম্মেলন করলেন ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদির

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচজন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হিসেবে ‘দেওয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন হাফেজ মাওলানা আবদুল কাদির। তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা ও মাস্টার ইলিয়াস আলীর পুত্র। শুক্রবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জে অবস্থিত তাঁর নির্বাচনী প্রধান কার্যালয়ে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হাফেজ মাওলানা আবদুল কাদির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ছাতক-দোয়ারাবাজার এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের সেবা ও অধিকার নিশ্চিত করতেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বলে জানান। তিনি আরও বলেন, দরিদ্র ও বঞ্চিত মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। 

আল্লাহর নির্দেশিত পথ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো আদর্শ অনুসরণ করে খোলাফায়ে রাশেদার শাসনব্যবস্থার আলোকে রাষ্ট্র ও সমাজ পরিচালনা করতে চান তিনি। হাফেজ মাওলানা আবদুল কাদির বলেন, তিনি নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করবেন এবং এলাকার শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও মৌলিক নাগরিক সুবিধা উন্নয়নে অগ্রাধিকার দেবেন। এ জন্য আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সকল ভোটারের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য ছাতক- দোয়ারাবাজার আসনের সর্বস্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। ১০ দলীয় ঐক্য সমর্থনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ আসনটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ফলে ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, নির্বাচন পরিচালনা কমিটি ছাতকের প্রধান সমন্বয়ক ও জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, খেলাফত মজলিস সিলেট কোতোয়ালি পশ্চিম থানার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী তত্ত্বাবধায়ক হাফেজ কামরুল ইসলাম, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, সেক্রেটারি সুলাইমান আহমদ তালুকদার, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মইনুল ইসলাম, সেক্রেটারি জাকির হোসেন সাইদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা আবদুল হাই ও মাওলানা সালেহ আহমদ, সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, নাজিম বিন হক, ইয়াহিয়া খান মাহবুব, নুর আহমদ মাসুম, তোফায়েল আহমদ, ইমাম উদ্দিন মামুন, উমাইরুল ইসলাম লস্কর, হাফেজ সিদ্দিক আহমদ, শাহ আলম, মাওলানা ফয়জুল ইসলাম তালুকদার, মাওলানা আইন উদ্দিন সুজন, আমির আলী, মাওলানা আবদুল হাফিজ, মাওলানা শাহিন আহমদ, মাওলানা লোকমান আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স