ঢাকা | বঙ্গাব্দ
.

জামালপুর সদরের ধানের শীষের প্রার্থী এডঃ ওয়ারেছ আলী মামুনের শরিফপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

সারাদেশের ন্যায় জামালপুরেও চলছে ভোটের আমেজ। আগামী ১২ ই ফেব্রুয়ারী ২০২৬ ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, জামালপুর সদর ৫ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এডঃ শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ভোটারদের মাঝে ভোট প্রার্থনায় ব্যপক গণসংযোগ করছেন।এসময় তিনি শরিফপুর ইউনিয়নর গোদাশিমলা মোড়,মুকুল বাজার,তেতুলতলা বাজার,বাদেচন্দী মোড়,রনরামপুর বাজার ও শরিফপুর বাজারে পথসভায় বক্তব্য রাখেন। তিনি নির্বাচিত হলে এলাকায় রাস্তা গাট,স্কুল কলেজ,ও মাদ্রাসা প্রতিষ্ঠানের উন্নয়ন,বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান, মাদক নির্মুলে সক্রিয় ভুমিকা ও জামালপুর সদরে সকল অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রদান করেন। 
এসময় তার সাথে সফর সঙ্গী হিসেবে  উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন, সহ সভাপতি মোকছেদুর রহমান হারুন, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগমসহ উপস্থিত ছিলেন, শরিফপুর ইউনিয়ন বিএনপি ও সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স