ঢাকা | বঙ্গাব্দ
.

হেরে গিয়েও মাঠে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম — নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুর-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পরও নেতাকর্মীদের খোঁজখবর নিতে মাঠে নেমেছেন বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম।

 শুক্রবার ১৩ ই ফেব্রুয়ারী দিনব্যাপী তিনি বোয়ালমারী উপজেলার রূপপাত ও শেখর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আমি এমপি হলে হয়তো এলাকার উন্নয়ন আরও বেশি হতো। ইনশাআল্লাহ, এমপি না হয়েও আমি ধারাবাহিকভাবে এলাকার উন্নয়ন করে যাব।

 আইন প্রয়োগকারী সংস্থাগুলো আগের চেয়ে আরও ভালো ভূমিকা পালন করবে—ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। আমরা সবসময় মজলুম ও সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।”

তিনি বলেন, “আগে আমাদের ভোট ছিল প্রায় ১২ হাজার। এবার তা বেড়ে প্রায় ১ লাখ ২৭ হাজারে পৌঁছেছে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকি, তাদের কাজ করি এবং সমাজের ভালো কাজগুলো করি—তাহলে ভবিষ্যতে ভোট আরও বাড়বে। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

সফরকালে তার সঙ্গে ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, শেখর ইউনিয়ন চেয়ারম্যান কামাল আহমেদ, রূপপাত ইউনিয়নের চেয়ারম্যান মরহুম মিজানুর রহমান সোনা মিয়ার স্ত্রী ইসরাত জাহান দীপা, রূপপাত ইউনিয়ন যুবদল সভাপতি মিলন সিকদার, বিএনপি নেতা দ্বীন ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে খন্দকার নাসিরুল ইসলাম আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স