ঢাকা | বঙ্গাব্দ
.

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যের অপসারণ দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
রাজশাহী ৪ মার্চ ২০২৬।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোঃ জাওয়াদুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে এগারোটায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আতাউর রহমান স্মৃতি পরিষদ ও সচেতন রাজশাহীবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প ও প্রশাসনিক কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তারা দাবি করেন, রাজশাহী নগরের সিলিন্দা এলাকায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকল্পে অনিয়ম হয়েছে এবং ঠিকাদারের কাছ থেকে ৯ শতাংশ চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বক্তারা আরও বলেন, ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে পরিচালক ও হিসাবরক্ষক নিয়োগসহ বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত উপাচার্যের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বর্তমান সরকারের কাছে তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দ

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স