ঢাকা | বঙ্গাব্দ
.

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি এমাম আলী ও সম্পাদক মাহাবুবুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

১১ এপ্রিল (শনিবার) জেলা আইনজীবী সমিতি দিনাজপুরের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোঃ এমাম আলী ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রেজাউল করিম চৌধুরী ১৭৮ ভোট পান। সহ-সভাপতি পদে মোঃ সিরাজুল ইসলাম-২, ১৪৯ ভোট এবং মোঃ আব্দুল হান্নান -৩১১ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে আবু আলা মোঃ মাহাবুবুর রহমান (ভুট্টো) ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মশিহুর রহমান ফাতেহি-২১৭ এবং মোঃ তোফাজ্জল হক (লিটন)-১৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। কোষাধ্যক্ষ পদে মোঃ নিয়ামুলত হক চৌধুরী ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাদেকা তামান্না ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে মোঃ তোজাম্মেল হক (বকুল) ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। পাঠাগার সম্পাদক পদে এস এম জি মোস্তাকিম ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিতরা হলেন— মোহাম্মদ ওবায়দুল্লাহ, মোঃ জোহরাব-আল-মামুন (তুহিন), মোঃ সাদেকুর রহমান (বিপ্লব), মোঃ এনামুল হক এবং মোঃ শারমিন আক্তার (সাথী)।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সফল হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স