ঢাকা | বঙ্গাব্দ
.

জলাবদ্ধতার মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স ফাইনাল পরীক্ষা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোঃ শাহরিয়া। কুমিল্লা জেলা  প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে তীব্র জলাবদ্ধতার মধ্যেই শুরু হয়েছে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। ক্যাম্পাস ও ভবনের ভেতরে পানি জমে যাওয়ায় অনেক শিক্ষার্থীকে পা তুলে বসে পরীক্ষা দিতে হয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া পরীক্ষায় একাধিক কক্ষে এমন চিত্র দেখা যায়। কোথাও মেঝে ভেজা, কোথাও আবার কক্ষের ভেতরেই পানি ঢুকে পড়েছে। ফলে স্বাভাবিক পরিবেশে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। অনেক শিক্ষার্থী বেঞ্চের ওপর পা তুলে বসে পরীক্ষা দিতে বাধ্য হন।

সরেজমিনে দেখা গেছে, পুরো ক্যাম্পাস হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। ব্যবসায় শিক্ষা ভবনের নিচতলা সম্পূর্ণ ডুবে রয়েছে। এছাড়া কলা ভবন, মিলেনিয়াম ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরির নিচতলাতেও পানি ঢুকে পড়েছে। বিভিন্ন স্থান দিয়ে হেঁটে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা যায়।

পরীক্ষার্থী নাইমা বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ। টেবিলের ওপর দিয়ে চলাচলের সময় কেউ পড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এমন অবস্থায় পরীক্ষা স্থগিত করা উচিত ছিল।

আরেক শিক্ষার্থী সাইদুল জানান, কলেজের সামনের সড়কেও হাঁটুর ওপরে পানি জমেছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক অটোরিকশা মাঝপথেই বিকল হয়ে পড়ছে। পরীক্ষার হলে পানির কারণে বাড়তি দুর্ভোগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা বকুল আরা বলেন, কুমিল্লার অন্যতম বৃহৎ ও প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। কিন্তু বছরের পর বছর জলাবদ্ধতার সমস্যা চললেও এর স্থায়ী সমাধান হয়নি।

কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁঞা জানান, আশপাশের এলাকা উঁচু হওয়ায় বৃষ্টির পানি ক্যাম্পাসে জমে যায়। দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর না থাকায় পানি সহজে ভেতরে প্রবেশ করে। সমস্যা সমাধানে প্রায় ৪০ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় পশ্চিম, দক্ষিণ ও পূর্ব পাশে বাঁধ নির্মাণ করা হবে। এতে প্রায় ৭০ শতাংশ জলাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স