র্যাব-৫ কর্তৃক চন্দ্রিমা থানা এলাকা হইতে ডাকাতি
চেষ্টা মামলার ৬ বছরের সশ্রম কারাদন্ড ও ৬০০০ টাকা জরিমানা ভুক্ত সাজাপ্রাপ্ত ০১ জন আসামী গ্রেফতার।
র্যাব-‘৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল কর্তৃক অপারেশন পরিচালনা করে ১২ অক্টোবর ২০২৫ খ্রিঃ সময়-২০.৪০ ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি,০৪ নং গলি,জান্নাতুন ফেরদৌস মসজিদ, চন্দ্রিমা এলাকায় অপারেশন পরিচালনা করে জিআর নং-৮৯/১৮, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, প্রসেস নং-৫১১, তারিখ-১৪/০৭/২০২৫ এর ০৬ বছরের তৎসহ ৬০০০/- টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ কাজল(৩৫), পিতা-মোঃ জসিম উদ্দিন সাং-আসাম কলোনী রবের মোড়, থানা- চন্দ্রিমা আরএমপি রাজশাহী’কে গ্রেফতার করে । গ্রেফতারী পরোয়ানা ইস্যুর পর হইতে গ্রেফতার এরাইবার উদ্দেশ্য দীর্ঘদিন যাবৎ রাজশাহী মহানগর এলাকায় আত্মগোপন করে ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতারকৃত আসামীকে উক্ত পরোয়ানা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে, সে সত্যতা স্বীকার করে।
আসামীকে আরএমপি চন্দ্রিমা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
NEWS Editor