ঢাকা | বঙ্গাব্দ
.

পবায় ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


রাজশাহীর পবা উপজেলার বাকসারা মোড় এলাকায় ধানখেত থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
পবা থানার ওসি জানান, আজ সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। লাশের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এলাকাবাসী জানান, মৃত নারীর শরীরে কোনো কাপড় ছিল না। ফলে স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।
পুলিশ জানায়, সিআইডি নমুনা নেওয়ার পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। 
ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স