বার্সেলোনা ছাড়ার পর পালমেইরাসে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ভিটর রোকো। তার চমকপ্রদ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আবারও তাকে জাতীয় দলে জায়গা দেওয়া হয়েছে। ২০২৩ সালে জাতীয় দলে অভিষেকের পর এবার নিজের যোগ্যতা প্রমাণের বড় সুযোগ মিলবে তার।
তবে এবারও স্কোয়াডে নেই নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে দেড় মাস ধরে মাঠে ফিরলেও তাঁকে বিশ্রাম দিয়েছেন আনচেলত্তি। আক্রমণভাগে নেইমারের অনুপস্থিতিতে কেমন খেলবে ব্রাজিল, তা এখন সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
গত মাসের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কার্লোস অগাস্টো, দগলাস সান্তোস, বেরাল্দো, ভান্দেরসন, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও ইগো জেসুস।
আগামী ১৫ নভেম্বর ব্রাজিল মুখোমুখি হবে সেনেগালের, আর ১৯ নভেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে প্রতিপক্ষ হবে তিউনিসিয়া।
গোলরক্ষক: বেন্তো, এডারসন, উগো সোসা। ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, লুসিয়ানো জোবা, পাওলো এনরিক, মারকুইনহোস, ওয়েজলি। মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, ভিটর রোকো।
NEWS Editor