সাইফুল ইসলাম (ভালুকা) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধনকালে এমপি বাচ্চু বলেন,কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং আউশ মৌসুমে অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে। তিনি কৃষকদের এসব উপকরণ সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
এ সময় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
স্থানীয় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা উপকৃত হবেন এবং আউশ চাষে আগ্রহ বাড়বে।
উল্লেখ্য,কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকার নিয়মিতভাবে এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
NEWS Editor