ঢাকা | বঙ্গাব্দ
.

ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত
ad728
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে।

পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

শনিবার বেলা ৩টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে মন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয় বলে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানিয়েছেন।

মন্ত্রীর অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, দুই দিনের সফরে লালমনিরহাট যেতে এদিন সকাল সোয়া ৮টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান আসাদুল হাবিব দুলু।

জানা গেছে, সৈয়দপুর বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অস্বস্তি অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচে  নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন।

পরে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে বেলা ৩টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

এরআগে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার এক ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে দুলুকে দেখতে যান সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে ত্রাণমন্ত্রীর সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন ছিলেন। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে দুলুর চিকিৎসার চলছে।


নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স